ads

রবিবার , ১০ এপ্রিল ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিনামূল্যে বিএডিসি’র পাট বীজ বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১০, ২০১৬ ৩:৫০ অপরাহ্ণ

Sherpur Pic- Seeds Distributionমোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিনামূল্যে বিএডিসি’র তোষা পাট বীজ বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল রবিবার দুপুরে বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার ১৬০ জন কৃষকের মাঝে হাইব্রিড ও-৯৮/৯৭ এবং দেশী সিভিএল-১ জাতের ওই বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইসমাতুন জাহান পলাশী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক প্রমুখ। যথাসময়ে পাটবীজ পেয়ে এলাকার কৃষকরা বেজায় খুশি।
জানা যায়, চলতি মৌসুমে ৯শ ৮ একর জমিতে বিএডিসি’র তোষা পাট বীজ বপন করা হবে। প্রাপ্যতা অনুযায়ী উপজেলার ১৩শ’ কৃষকের মাঝে ওই বীজ বিতরণ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, উপজেলায় ৪শ ৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!