ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২ এপ্রিল শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রস্তুতি সভা স্থানীয় খাদ্য সমিতি’র হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক, আ’লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলার ৭ ইউনিয়ন আ’লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম, জয়নাল আবেদীন খাঁন, হাবিবুর রহমান মন্টু, নূরুল আমিন দোলা, মোঃ মোজাম্মেল হক, মোঃ জহুরুল হক ও আইয়ূব আলী ফর্সা প্রমূখ। সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু। এ সভায় উপজেলার ৭টি ইউনিয়ন থেকে কয়েক শ’ নেতাকর্মী অংশ গ্রহণ করেন।




