ads

রবিবার , ২৭ মার্চ ২০১৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৭, ২০১৬ ৬:০৮ অপরাহ্ণ

Sherpur Photo-1স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহর এলাকার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে শেরপুর পৌরসভা। ২৭ মার্চ রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাজাহান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু ও সদর ইউনিট কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ। অনুষ্ঠানে পৌর এলাকার ১৫০ জন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।  পরে স্থানীয় শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads