ads

শনিবার , ২৬ মার্চ ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্মৃতিস্তম্ভে ফুল দেয়া নিয়ে জাসদের দু’গ্রুপে হাতাহাতি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২৬, ২০১৬ ৬:১৬ অপরাহ্ণ

Sherpur- 2স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক দেয়া নিয়ে জেলা জাসদের দু’গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ওইসময় এক পক্ষের ফুলের তোড়া প্রতিপক্ষের ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। ঘটনাটি শনিবার শহরে টক অব দি টাউন হিসেবে আলোড়িত হয়।
জানা যায়, সাম্প্রতিক কেন্দ্রীয় কাউন্সিলকে কেন্দ্র করে বিভক্তির রেশ পৌঁছে শেরপুরেও। ওই অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাসদের পক্ষ থেকে পুস্পস্তবক অপর্ণ করে। পরে জেলা জাসদের সাধারণ সম্পাদক বিপ্লব দে লব ও সাবেক সাধারণ সম্পাদক মুকছেদুর রহমান লবুর নেতৃত্বে আরেকপক্ষ পুস্পস্তবক অর্পণের জন্য শহরের নিউমার্কেট মোড়ে সমবেত হয়। ওইসময় কথা কাটাকাটির এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে জেলা জাসদের সাধারণ সম্পাদক বিপ্লব দে লব বলেন, সভাপতি লিটনের ইন্ধনে তার ওপর হামলা এবং ফুলের তোড়াটি ছিঁড়ে ফেলা হয়েছে। এর মধ্য দিয়ে একাত্তরের শহীদদের অবমাননা করা হয়েছে। তিনি আরও বলেন, সভাপতি লিটন সাংগঠনিক নিয়মকানুন, রীতিনীতি না মেনে মনগড়াভাবে দল চালাতে চায়। সে কারণেই তিনি আমাদের সহ্য করতে পারেন না। ওর সঙ্গে জাসদের কোনো নেতাকর্মী নেই। বহিরাগতদের দিয়ে তিনি ওই ঘটনা ঘটিয়েছেন।
অন্যদিকে জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে তেমন কিছুই ঘটেনি। আমরা শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে ফেরার পথে লবের লোকজন মমিন নামে আমাদের এক ছাত্রলীগ কর্মীর ওপর চড়াও হলে সকলেই ক্ষিপ্ত হয়ে যায়। আমি সবাইকে শান্ত করে নিয়ে চলে আসি। এটাকে এখন তারা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads