নালিতাবাড়ী প্রতিনিধি : প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে সুষ্ঠ-সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ ৩ হাজার ১২ জন কর্মকর্তার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শুক্রবার পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ মোল্লা, জেলা নির্বাচন কর্মকর্তা মো, মোখলেছুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোক্তার হোসেন, রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, শরিফ ইকবাল, সজল সূত্রধর প্রমুখ।




