ads

বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্থাপনা উচ্ছেদ : খোলা আকাশের নিচে অসহায় পরিবার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০১৬ ৬:৩৪ অপরাহ্ণ

Tinani Picশেরপুর প্রতিনিধি : নালিতাবাড়ী উপজেলার রাজনগরের বনগাঁও গ্রামে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে একটি ভূমিহীন পরিবারের বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৫ মার্চ মঙ্গলবার দুুপুরে ঘন্টাব্যাপি এ অভিযানে আব্দুর রহিম  ও তার ছোট ভাই শরিফুলের বসতবাড়ি গুড়িয়ে দেয়াসহ জব্দ করেছে বাড়ির মালামাল। এতে শরিফুল ইসলামের স্কুল পড়–য়া শিশুপুত্র ফাহিম (৭), ফয়সাল (৬) ও স্ত্রী ফরিদা বেগমকে নিয়ে খোলা আকাশের নিচে নিদারুন কষ্টে মানবেতর জীবন যাপন করছে দুটি পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারটির অভিযোগ, নালিতাবাড়ীর রাজনগর মৌজার বনগাঁও এলাকায় বি.আর.এস. ৬০১ নং দাগে জমিতে দীর্ঘদিন যাবত বসত বাড়ি নির্মাণ করে বসবাস করছে অতি দরিদ্র দুটি পরিবার। তারা হলেন, আব্দুর রহিম ও তার ভাই শরিফুল ইসলাম। এ বাড়ির আঙিনায় গড়ে তোলেছেন ফলজ, বনজ ও শাকসবজি বাগান। সম্প্রতি শেরপুর বন বিভাগের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা জারীর মামলা করেছেন এ বাড়ির বসবাসকারী আব্দুর রহিম। অপরদিকে এ জমি থেকে তাদেরকে উচ্ছেদের জন্যে স্থানীয় বন বিভাগ পাল্টা মামলাও করেছিলেন।  মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোল্লার নেতৃত্বে একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী, ভুমি অফিস, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বন বিভাগের ‘এলিফ্যান্ট রেসপন্স টিমের’ সদস্যরা উপস্থিত ছিলেন। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোল্লা সাংবাদিকদের জানান, রাজনগরে প্রায় অর্ধ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বেশ কিছু দিন যাবত এ জমিতে জবরদখল ছিলো।
এদিকে অসহায় ওই পরিবার দুটির অভিযোগ, এটি তাদের ক্রয়কৃত জমি। তার জমির পরিমান ৭৭ শতাংশ। যার দাগ নং ৬০১। খতিয়ান নং ৪। মৌজা রাজনগর। নালিতাবাড়ী উপজেলা। এ জমি বন বিভাগের নামে রেকর্ড হওয়ায় তারা এর বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১৮/১৪। মামলাটি বিচারাধীন। এছাড়াও ওই ভূমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, যার নং-২৯/১৬। অথচ ওইদিন হঠাৎ করে তাদের বাড়িঘর ভেঙে দেয়াসহ বাড়ির মালামাল গুড়িয়ে দেয়ায় তাদের অপূরনীয় ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে প্রকাশ করেছেন। তিনি বলেন, এ অভিযানের কোনো খবর আসরা পাইনি। বাড়ির কোনো মালামাল আমরা সরাতে পারিনী। এমনকি বসত ঘরে গচ্ছিত টাকা পয়সা ও গহনাও ছিল। এখন তা আর খোজে পাচ্ছিনা। গাছপালা গুলোও কেটে ফেলেছে। আমরা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছি। এ ঘটনার পর থেকে ওই পরিবার দুটি পড়েছেন চরম বিপাকে। ছেলে মেয়ে আর স্ত্রী স্বজনদের নিয়ে খোলা আকাশের নিচে তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রশাসনের নিকট বিষয়টি সুদৃষ্টির আবেদন করেছেন তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads