ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০১৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী লাকী : ফুফা-চাচার দন্ড

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০১৬ ৩:৩৩ অপরাহ্ণ

Ballo biye bindhoঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী লাকী আক্তার (১৩)। ১৪ মার্চ সোমবার রাতে ঝিনাইগাতী ইউএনও’র হস্তক্ষেপে রক্ষা পায় লাকী। সে উপজেলার পাইকুড়া গ্রামের দুলাল মিয়ার কন্যা ও পাইকুড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানা যায়, ১৪ মার্চ সোমবার রাতে পূর্ব নির্ধারিত সময়ে পিতার বাড়িতে লাকীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে ইউএনও মোহাম্মদ সেলিম রেজা বিয়ে বাড়িতে গিয়ে ওই বাল্যবিয়েটি বন্ধ করে দেন। ওই সময় বাল্যবিয়ে দেয়ার চেষ্টার অপরাধে ইউএনও মোহাম্মদ সেলিম রেজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লাকীর ফুফা মোখলেছুর রহমান (৩৫) কে ৭ দিনের কারাদন্ড ও চাচা সামিউল হক (৪২) কে ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads