ads

রবিবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মেছোবাঘের শাবক আটক

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০১৬ ৭:৩২ অপরাহ্ণ

ঝিনাইগাতী প্রতিনিধি : এবার আর বন্যপ্রাণী হত্যা নয়। মেছোবাঘের একটি শাবককে লোকালয়ে দেখতে পেয়ে বন বিভাগকে সংবাদ দিয়ে সেটিকে জীবিত অবস্থায় আটক করতে সহায়তা করেছে স্থানীয় জনতা। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কান্দুলি এলাকার রমেন মাস্টারের বাড়ির পেছনের জঙ্গলে স্থানীয় লোকজন ২৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টার দিকে একটি মেছোবাঘের শাবক দেখতে পায়। প্রায় ১৪ ইঞ্চি লম্বা বাঘের মতো ডোরাকাটা মোছাবাঘের শাবকটিকে দেখে বন বিভাগের স্থানীয় বিট অফিসে সংবাদ দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে মেছোবাঘের শাবকটিকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। পরে ইউএনও মোহাম্মদ সেলিম মিয়ার উপস্থিতিতে মেছোবাঘটির পরিচর্যা শেষে শেরপুর বন বিভাগের প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। শেরপুর বনবভিাগের বিট কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, মেছোবাঘ শাবক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, খাবারের সন্ধানে এটি দলছুট হয়ে লোকালয়ে আসতে পারে। আটককৃত মেছোবাঘ শাবকটিকে পরে বনের ভেতর অবমুক্ত করা হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি শ্রীবরদীর ষাইট কাকড়া গ্রামে একটি চিতাবাঘকে এবং ২০ ফেব্রুয়ারি ঝিনাইগাতীর সালধা এলাকায় বাঘ মনে করে একটি গন্ধগোকুল বা বাগডাসকে স্থানীয় জনতা পিটিয়ে মেরে ফেলে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads