স্টাফ রিপোর্টার : শেরপুরের উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ (৪৬) বুধবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ যোহর উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা ও শ্রীবরদীর শংকরঘোষ গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যতে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীন আলী আকন্দ গভীর শোক প্রকাশ করেছেন।




