ads

রবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ৭:৫৪ অপরাহ্ণ

Road accident 3ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজিচলিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। ১৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ধরমপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার ধরমপুর নামক স্থানে সিএনজি চলিত অটোরিকশা ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ ৭ জন মারা যায়। বালুভর্তি ট্রাকটি নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। অপরদিকে সিএনজিচলিত অটোরিকশাটি নেত্রকোনা যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।
ঘটনাস্থলে পুলিশ গেছে বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!