ads

সোমবার , ১ ফেব্রুয়ারি ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিশতিই ফারমার্স ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান : আপিল বিভাগে হাইকোর্টের আদেশ বহাল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০১৬ ১:০০ অপরাহ্ণ

Babul Chistyশ্যামলবাংলা ডেস্ক : হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিকে অব্যাহতি প্রদানের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ১ ফেব্রুয়ারি সোমবার ওই আদেশ দেন। আদালতে চিশতির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি।
উল্লেখ্য, গত বছরের ১৭ মে চিশতিকে অব্যাহতি দিয়ে চিঠি প্রদান করে বাংলাদেশ ব্যাংক। সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন চিশতি। সে রিটের শুনানি করে আদালত চিশতিকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া আদেশ স্থগিত করেন। সে আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বাংলাদেশ ব্যাংক লিভ টু আপিল করলে শুনানি করে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads