ads

শুক্রবার , ২৯ জানুয়ারি ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবেশ, নারী ও আদিবাসী অধিকার রক্ষায় সাংবাদিকদের সাথে জনউদ্যোগের মতবিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ২৯, ২০১৬ ৪:৪৭ অপরাহ্ণ

Journalist Motbinimoy Sobha-1স্টাফ রিপোর্টার : প্রকৃতি পরিবেশ সংরক্ষণ, নারী নির্যাতন রোধ, আদিবাসীদের ভুমির অধিকার রক্ষায় সাংবাদিকদের নিয়ে শেরপুরে মতবিনিময় সভা করেছে ‘জনউদ্যোগ’ নামের একটি নাগরিক সংগঠন। ২৯ জানুয়ারি শুক্রবার শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষাবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রফিক মজিদ, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু ও জেলা উদীচীর সম্পাদক এএসএম আবু হান্নান।
সভায় সংগঠনের সদস্য সচিব হাকিম বাবুল জনউদ্যোগ ধারণাপত্র উপস্থাপন করে বিগত ৬ মাসে জেলায় জনউদ্যোগ কি ধরনের কর্মসূচী বাস্তবায়ন করেছে এবং আগামী ৬ মাসে কী কর্মপরিকল্পনা রয়েছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি পরিবেশ, নারী ও আদিবাসী ইস্যুতে মিডিয়ার আরও জোরালো ভুমিকা গ্রহণের সাথে সাথে আরও অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তারা শেরপুর শহরে একটি মুক্তমঞ্চ নির্মাণ, ফুটপাত হকারমুক্তকরণ, অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে অটো-সিএনজিসহ যান চালনা বন্ধকরণ, প্রাকৃতিক ও মুক্ত জলাশয় সংরক্ষণ, নারীদের মাঝে স্বাস্থ্য ও আইনী সচেতনতা বৃদ্ধিকরণ, সমতলের আদিবাসীদের জন্য ভুমি কমিশন গঠনসহ বিভিন্ন ইস্যুতে মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব বিষয়ে প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষসহ জনপ্রতিনিধি, স্থানীয় সুধীমহল ও সংশ্লিষ্ট কর্তপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধ্য করতে ক্যাম্পেইন, অ্যাডভোকেসি ও লবিং করার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়। এছাড়া জেলা পর্যায়ের নাগরিক সমাজের উদ্যোগী ও সক্রিয় ব্যক্তিদের চিহ্নিত ও তালিকা করা, বিভিন্ন ফোরামে নারী অধিকার, সংখ্যালঘু-আদিবাসী ইস্যুতে কথা বলা ও স্থানীয় প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রা করার পাশাপাশি জনহিতকর কাজে মাঠ পর্যায়ে সকলকে সম্পৃক্ত করার উপর গুরত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩৫ জন সাংবাদিক ও জনউদ্যোগ কমিটির সদস্যসহ অর্ধশতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

Need Ads