ads

বুধবার , ২৭ জানুয়ারি ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৭, ২০১৬ ৬:৩১ অপরাহ্ণ

Sherpur Press brifingস্টাফ রিপোর্টার : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আগামী ৩০ জানুয়ারি শনিবার দিনব্যাপী শেরপুরের ভীমগঞ্জ আতিউর রহমান মডেল কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ২৭ জানুয়ারি বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। প্রেস ব্রিফিংয়ে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন।
ওই সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ, প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় পত্রিকার সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads