ads

রবিবার , ২৪ জানুয়ারি ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে সরকারকে তথ্য দেবে ফেসবুক: তারানা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৪, ২০১৬ ৯:০৪ অপরাহ্ণ

tele-communication_1শ্যামলবাংলা ডেস্ক : সরকার কোনও তথ্য চাইলে তা ৪৮ ঘণ্টার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষ সরবরাহ করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে ২৪ জানুয়ারি রবিবার এক সংবাদ সম্মেলনে জানান তিনি। ফেসবুক, গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক এবং সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সফর শেষে দেশে ফিরে এ সম্পর্কে জানাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
তারানা হালিম জানান, নারীর প্রতি সহিংসতাসহ এ সংক্রান্ত কোনও পোস্টের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে সরকার কোনও তথ্য চাইলে তা ৪৮ ঘণ্টার মধ্যে সরবরাহ করবে ফেসবুক কর্তৃপক্ষ। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশে ফেসবুকের অ্যাডমিন নিয়োগের জন্য বলা হলে জবাবে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ সরকারের যে ধরনের তথ্য প্রয়োজন তা সরবরাহের জন্য অ্যাডমিন নিয়োগের প্রয়োজন হবে না।
এছাড়া বৈঠকে ফেসবুক, মাইক্রোসফ ও গুগল কর্তৃপক্ষের সঙ্গে সাইবার নিরাপত্তা ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

Need Ads
error: কপি হবে না!