ads

শনিবার , ২৩ জানুয়ারি ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইজতেমায় নিখোঁজের ১৫ দিন পরও সন্ধান মেলেনি শেরপুরের আবুল মনছরের

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৩, ২০১৬ ৬:৫০ অপরাহ্ণ

Sherpur Abul Monsorস্টাফ রিপোর্টার : টঙ্গীর বিশ্ব ইজতেমায় গিয়ে নিখোঁজের দীর্ঘ ১৫ দিন পরও সন্ধান মেলেনি শেরপুরের মোঃ আবুল মনছরের (৬০)। সে জেলার শ্রীবরদী উপজেলার চিথলিয়া এলাকার নিরীহ কৃষক। সন্ধান না পেয়ে মুষড়ে পড়েছে তার পরিবারের লোকজন।
জানা যায়, ৫ জানুয়ারি ১৫/১৬ জনের একটি মুসল্লী দলের সাথে প্রথম দফার ইজঅেমায় পৌঁছে আবুল মনছর। কিন্তু প্রথম দফার ইজতেমা শেষ না হতেই অবস্থানস্থল থেকে ৮ জানুয়ারি সকালে হঠাৎ করেই নিখোঁজ হন মনছর। সাথীরা বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। ওই অবস্থায় ইজতেমাস্থলে কয়েকজনের মৃত্যু ঘটলে সেখানেও তার অস্তিত্ব পাওয়া যায়নি। ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতা, শ্যামলা বর্ণের মনছরের মাথার চুল অনেকটাই কালো হলেও মুখের চাপদাড়ি একেবারেই পাকা। নিখোঁজের সময় তার গায়ে ছিল হালকা খয়েরী রঙের পাঞ্জাবী। এইচএসসি পাস মনছরের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। ওই ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
এদিকে নিঃসন্তান মনছরের ঘরে রয়েছে স্ত্রী মোছাঃ রশিদা বেগম ও স্কুলপড়–য়া একমাত্র পালক সন্তান সাদিয়া আক্তার। বর্তমানে তারা একেবারেই ভেঙে পড়েছে। যেকোন প্রতিষ্ঠান বা ব্যক্তি তার সন্ধান পেলে পরিবারের পক্ষে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ- টঙ্গী মডেল থানা অথবা বড়ভাই আব্দুল মালেক ০১৭১৬-৪৮৮১০৮।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads