শ্যামলবাংলা স্পোর্টস : জয়ের আশা নিয়ে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বেলা ৩টায় মাঠে নামছে টাইগাররা। নতুনদের নিয়েই সিরিজ জয়ের আলপনা এঁকে রেখেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চার ম্যাচ সিরিজের টি-টুয়েন্টির তৃতীয় দিনে পা পড়তে যাচ্ছে আবু হায়দার রনি, মুক্তার আলীর মতো নতুন কুঁড়িদের।
নবীনবরণের এ অনুষ্ঠান যাতে মাটি না হয়ে যায়, সে জন্য অবশ্য পাশেই আছেন তামিম, মাহমুদুল্লাহ, সাকিব, মাশরাফিদের মতো বড় ভাইয়েরা, ‘কাউকে সুযোগ না দিয়ে তো বোঝা যাবে না তার প্রতিভা, তাই নতুনদের সুযোগ দিতেই হবে। কেননা, আমরা শুধু এ সিরিজ নয়, সামনের বড় দুটি টুর্নামেন্ট ঘিরেও একটা ভিশন সাজিয়েছি। সেখানে হয়তো মুস্তাফিজের বিকল্প কেউ হতে পারবে না; কিন্তু নতুনদের নিয়ে চেষ্টা তো করতে হবে।’
চার ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়ে এরই মধ্যে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। বেশ ফুরফুরে মেজাজে মাশরাফিরা। তাই হাতে থাকা সিরিজের বাকি দুটি ম্যাচকেই নতুন করে লক্ষ্য ধরেছেন কোচ হাথুরুসিংহে। দুই সেট প্রশ্নপত্রে বেশ ভালোই পরীক্ষা দিয়েছেন ছেলেরা।
সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে বুধবার ও শুক্রবারে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে খেলবেন না মুশফিকুর রহিম। দুই ম্যাচেই সে জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন তাসকিন আহমেদ।
এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমান এবং আল আমিন হোসেনকে। থাকছেন না শুভাগত হোমও।




