ads

বুধবার , ২০ জানুয়ারি ২০১৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাবির মীর মশাররফ হোসেন হলে সাপ আঁতঙ্ক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০১৬ ১০:০৩ পূর্বাহ্ণ
জাবির মীর মশাররফ হোসেন হলে সাপ আঁতঙ্ক

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে সাপের আঁতঙ্ক দিন দিন বেড়েই চলেছে। মাঝে মধ্যেই হলের বিভিন্ন কক্ষে দেখা যায় নানা প্রজাতির সাপের আনাগোনা। কখনও লকারের মধ্যে, কখনও খাটের নিচে কখনও আবার মশাড়ীর উপরে।
মঙ্গলবার বিকালেও ঘটে তেমনি এক ঘটনা। হলের বি-ব্লকের চার তলার ৪৫৭ নং কক্ষে দেখা মেলে একটি ঘরগীন্নি সাপের। তিন-চারদিন আগে এর পাশের ৪৫৮ নং কক্ষেও লকারের মধ্যে থেকে সাপ বেড়িয়ে আসে। সাপটির বৈজ্ঞানিক নাম (Lycodon aulicus) বাংলায় ‘হলুদাভ ঘরগীন্নি সাপ’ (Yellow spectacled Wolf snake)। ঘরদোর, ভাঙা দালান কোঠা, ইঁটের পাঁজা ও গাছের খোরল প্রভৃতি এদের পছন্দের আবাস। এদের সামনে উঁচু দাঁত দুটি দেখে বিষধর মনে হলেও আসলে এরা ততটা বিষধর না। তবে এর আগে বিভিন্ন সময় বেশ কয়েকবার বিষধর সাপ পাওয়া গেছে। হলে সাপের আক্রমনের ভয়ে শিক্ষার্থীদের মধ্যে সব সময় রয়েছে আতঙ্ক।
হলের নিরাপত্তাকর্মী হায়দার আলী জানান, ‘কয়েকবছর আগে হলটিতে সাপের ভয় আরো বেশি ছিল। আশেপাশে ঘন জঙ্গল থাকায় বর্ষা কিংবা শীতে হলটিতে এসে বাসা বাঁধে বিষাক্ত সাপ।’
খবর নিয়ে আরো জানা যায়, কয়েক বছর আগে হলটিতে সাপের কারণে একজনের মৃত্যু হয়েছিল। তবে সাপ তাড়ানোর জন্য প্রশাসনের কাছে বলা হলেও কোনো ফল হয়নি বলেও অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।
ইতঃপূর্বে হলের প্রাধ্যক্ষ ড. ওবায়দুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিশ্ববিদ্যালয় থেকে যথাযথ অর্থায়নের অভাবে আমরা এর জন্য কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে আর্থিক সুবিধা পেলে ঝুকিপূর্ণ কক্ষ এবং হলের পাশে কার্বলিক এসিড রাখার ব্যবস্থা করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads