ads

শনিবার , ৯ জানুয়ারি ২০১৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ে করলেন শখ-নিলয়

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০১৬ ১২:৩৫ অপরাহ্ণ

niloy_Shokhশ্যামলবাংলা বিনোদন : পরিশেষে বিয়ে করলেন মডেলিং, নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শখ-নিলয় । ক্যারিয়ারের সূচনা থেকে বাস্তব জীবনেও তারা জুটিতে পরিণত হলেন। গতরাতে পুরনো ঢাকায় শখের বাবার বাসায় পারিবারিকভাবে কিছুটা গোপনীয়তার সঙ্গে ঘর বাঁধেন এই দুই তারকা। বিয়েতে দেনমোহর ধার্য করা হয় দশ লাখ টাকা।
আলোচিত জুটি নিলয়-শখের প্রেম কাহিনী নিয়ে মাঝেমাঝে বিভিন্ন কথা শোনা যেত। কখনো প্রেম ভাঙলো, কখনো বা জোড়া লাগলো আবার কেউ কারো মুখ দেখবেন না এমনটাই শোনা যাচ্ছিল।
২০১১ সালের নভেম্বরে টেলিকম কম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় পরিচয় থেকে ঘনিষ্ঠ হয় এই জুটি। ২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রের শুটিংয়ের সময়ে বিয়ের গুজব ছড়ায়। সেই গুজব ছাড়িয়ে ২০১৩ সালে ভেঙে যায় প্রেম।
২০১৪ সালের মাঝামাঝি সময়ে ‘অল্প অল্প প্রেমের গল্প’সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটির প্রচারণার আবারও ক্যামেরায় ফ্রেমবন্দী হন শখ-নিলয় । এখন বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং সিনেমা হলে এই জুটিকে পাশাপাশি দেখা যায়। পুরনো মান-অভিমান ভুলে নতুন করে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন শখ ও নিলয়।
তারপর থেকে দুজনের মধ্যে আবার নতুন করে সম্পর্ক শুরু হয়। সবশেষে গতকাল রাতে বিয়ে করেন এই আলোচিত জুটি।

Need Ads