ads

বৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তিযোদ্ধা বাবুল চিশতির বিষোদগার : শেরপুরে প্রতিবাদ সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ৭, ২০১৬ ১:০৬ পূর্বাহ্ণ

Sherpur- Babul Chistyস্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, দি ফারমার্স ব্যাংক লিঃ এর নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে কিছু পত্র-পত্রিকাসহ মহল বিশেষের ফের অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ করেছে রণাঙ্গণের সাথীরা। ৬ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শেরপুর সদর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে কমান্ড কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মাহবুবুল হক বাবুল চিশতি। সদর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মাসুদ, সাবেক জেলা ইউনিট কমান্ডার আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ অদু, প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হিমু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নেতা এটিএম জিন্নাত আলী, মোয়াজ্জেম হোসেন সুরুজ, আবুল কাশেম, এডভোকেট নরেশ চন্দ্র দে, সাবেক ইউপি চেয়ারম্যান এম. মাকসুদ আলম, খলিলুর রহমান প্রমুখ।
সমাবেশে মহল বিশেষের অপ্রপচার প্রসঙ্গে বাবুল চিশতি বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছর পর আজ তার বিরুদ্ধে যারা ‘যুদ্ধাপরাধী’ বলে অপপ্রচার চালাচ্ছে, তারা স্বাধীনতা বিরোধী ও বিএনপি-জামায়াত জোট চক্রের দোসর। এরা মাঝে-মধ্যেই ধুম্রজাল সৃষ্টি করে বিশেষ ফায়দা হাসিল করতে চায়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যারা আজ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারাই একদিন আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা বাবুল চিশতি সকল পর্যায়ের সনদধারী একজন বৈধ মুক্তিযোদ্ধা। তার বিরুদ্ধে অবিলম্বে মহল বিশেষের ষড়যন্ত্র বন্ধ না হলে রণাঙ্গণের সাথীরা তার দাঁত ভাঙ্গা জবাব দেবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads