ads

মঙ্গলবার , ৫ জানুয়ারি ২০১৬ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাবিতে অতিরিক্ত ফি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের কর্মসূচি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ৫, ২০১৬ ৭:৫০ অপরাহ্ণ

JU SSFজাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিাবর্ষে স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থীদের উপর ধার্যকৃত অতিরিক্ত ‘বিভাগ উন্নয়ন ফি’ প্রত্যাহারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা।
৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষার্থীদের একটি মিছিল সমাজবিজ্ঞান অনুষদ ভবন থেকে শুরু হয়ে রেজিস্টার ভবন ঘুরে নতুন কলা ভবনের পাশে মুরাদ চত্বরে এসে শেষ হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সহ-সভাপতি মাসুক হেলাল অনিকে সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক উজ্জ্বল এর পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, এই ধরনের ফি আরোপ পাবলিক বিশ্ববিদ্যালয় এর চরিত্র পরিপন্থী। এসব ইউ.জি.সি এর ২০ বছর মেয়াদী নীল নকশা বাস্তবায়নের অংশ। তারা বলেন, বিভাগ উন্নয়ন ফি সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ এবং অবিলম্বে এর প্রত্যাহার করতে হবে এবং ইতোমধ্যে যাদের থেকে এই ধরনের ফি নেয়া হয়েছে তাদেরকে তা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। এই সকল দাবি অনতিবিলম্বে না মানা হলে ছাত্রদের সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেয়ারও ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, ‘বিভাগ উন্নয়ন ফি’র নামে বিশ^বিদ্যালয়ের ১১ টি বিভাগ গত বছরের চেয়ে বাড়তি টাকা আদায় করছে। যেখানে বিভাগ অনুযায়ী ১ হাজার থেকে ৯ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

Need Ads