স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এবারও শেরপুরে বই উৎসব পালিত হয়েছে। এবার শেরপুরে বই উৎসব বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। আজ ১ জানুয়ারী শুক্রবার জেলা শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক ডা: এএম পারভেজ রহিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বাকী বিল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন। জেলায় এবার ৭২৬ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ২৮ হাজার শিক্ষার্থীর মাঝে ১১ লাখ ৫৪ হাজার বই বিতরণ করা হয় বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়।




