ads

সোমবার , ২৮ ডিসেম্বর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহিলাদের খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ২৮, ২০১৫ ৯:২০ পূর্বাহ্ণ

Food Processing Training-3স্টাফ রিপোর্টার : আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শেরপুরে মহিলাদের খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ প্রদান করছে জাতীয় মহিলা সংস্থা। বিশেষায়িত ট্রেড কোর্ডের আাওতায় ৪০ জন মহিলাকে ৪ মাস মেয়াদী এ প্রশিক্ষণ প্রদান করা হয়। ২৭ ডিসেম্বর রবিবার সমাপনী অনুষ্ঠানে শহরের খরমপুর এলাকার জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কার্যালয়ে ব্যবহারিক কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীদের তৈরী করা বাহারী পদের খাবারের প্রদর্শনী অনৃষ্ঠত হয়। এতে পিঠাপুলি, ফাস্টফুড এবং ঐতিহবাহী খাবার সহ ২২ পদের খাবার পরিবেশন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মেহেদুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন। এসময় জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার কামাল, সদরথানার ওসি (তদন্ত) মাহফুজার রহমান, প্রশিক্ষক লাইলী বেগম ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার কামাল বলেন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ছাড়াও শেরপুরে জাতীয় মহিলা সংস্থায় ৬ মাস মেয়াদী কম্পিউটার ট্রেড কোর্স এবং ৪ মাস মেয়াদী বিউটিশিয়ান ট্রেড কোর্স চালু রয়েছ্ েপ্রতি ব্যাচে দুই শিফটে ৪০ জন করে নারী প্রশিক্ষণ পাচ্ছে। প্রশিক্ষণ শেষে নারীদের ঋণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এখান থেকে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে নারীরা অনেকেই আজ স্বাবলম্বী হয়েছে।

Need Ads