ads

শনিবার , ২৬ ডিসেম্বর ২০১৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে খ্রিষ্টান ধর্মালম্বীদের বড় দিন পালিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০১৫ ১০:০০ পূর্বাহ্ণ

crismasস্টাফ রিপোর্ট‍ার : সারাদেশের ন্যায় শেরপুরেও ২৫ ডিসেম্বর শুক্রবার খ্রিষ্টান ধর্মাবল্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে । এ উপলক্ষে দিনব্যাপী জেলার বিভিন্ন খ্রিষ্টান মিশন এবং ধর্মীয় উপাসানালয়ে চলে উৎসবের আমেজ। বিশেষ করে জেলা সদরের চর শ্রীপুর, পৌর এলাকার কসবা গারো পল্লী, সীমান্তের ঝিনাইগাতীর মরিয়মনগর আদিবাসি খ্রীষ্টান ধর্মপল্লী, নালিতাবাড়ীর বারোমারী সাধু লিওর ধর্ম পল্লী ও শ্রীবরর্দীর বাবেলাকোনা আদিবাসী খ্রীষ্টান ধর্মপল্লীসহ জেলার বিভিন্ন এলাকার ২৯ টি গীর্জায় প্রায় বিশ হাজার খ্রীষ্টান ধর্মে দিতি গারো আদিবাসীসহ খ্রীষ্ট ভক্তরা শুভ বড় দিন উদযাপন করেন। এসবের মধ্যে ছিল, কেককাটা, যিশুর জন্মস্থান প্রতিকী গোয়ালঘর তৈরী করে আরাধনা, খ্রিষ্টমাস গাছ সাজানো ও বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাওয়া ও প্রীতিভোজ এবং আত্মীয় স্বজনদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা ইত্যাদি। এ ছাড়াও খ্রীষ্ট ভক্তরা বিভিন্ন গীর্জায় আরাধনা ও প্রীতিভোজের আয়োজন করে। ওইসব এলাকার বিভিন্ন বাড়ি-বাড়ি আলোকসজ্জা এবং ঘরবাড়িও সাজানো হয়। জেলার বাইরে অবস্থানরত আত্মিয় স্বজনরা বড় দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে দিনটির আনন্দ উপভোগ করেছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন গির্জার পাশে চলে শিশুদের এবং আদিবাসী পণ্যের মেলা। এ ব্যাপারে শ্রীবরদী ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রাঞ্জল এম সাংমা বলেন, এ দিনে আমরা অতীতের সব ভুলের মা চেয়ে আগামী দিন গুলো শুভ কামনা করে প্রার্থনা করি। যেন সবার জীবনের মঙ্গল বয়ে আনে। দেশ জাতি যেন আরো সমৃদ্ধ হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!