ads

বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০১৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গারো আদিবাসী যুবকের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৫ ৭:৪৭ অপরাহ্ণ

lash-2নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১৩ দিন পর ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এক গারো আদিবাসী যুবকের লাশ উদ্ধার হয়েছে। নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী চৌকিদার টিলা বিজিবি সীমান্ত ফাঁড়ির পূর্ব পাশের পাহাড়ী টিলার সামাজিক বনায়নের একটি গাছে গলায় রশি পেচিয়ে ফাঁস ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত শিমরুজ হাগিদক (২০) নামের ওই যুবক পাশ্ববর্তী আন্ধারুপাড়া গ্রামের সৌখিন রেমার ছেলে।
নিহতের বাবা সৌখিন রেমা বলেন, শিমরুজ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। মাঝেমাঝেই সে বাড়ী থেকে চলে যেতো, আবার তিন-চার দিন পর ফিরে আসতো। তাকে অনেক কবিরাজী চিকিৎসাও করানো হয়েছে। গত ১৩ দিন আগে সে বাড়ী থেকে নিখোঁজ ছিলো।
নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা বলেন, নিহত শিমরুজ হাগিদক মানসিক ভারসাম্যহীন ছিলো। এটা আত্মহত্যার ঘটনা হতে পারে। তার মৃত্যুতে পরিবার কিংবা আদিবাসী সমাজের কোন অভিযোগ নেই। যে কারণে বিনা ময়নাতদন্তে তার লাশ সৎকারের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফসিহুর রহমান পাহাড়ি টিলার গাছে ঝুলন্ত অবস্থায় গারো যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ে গরু চড়ানো রাখালদের নিকট থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

Need Ads
error: কপি হবে না!