ads

বুধবার , ৯ ডিসেম্বর ২০১৫ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিয়া বিপাশার পথচলা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ৯, ২০১৫ ১২:৫৪ অপরাহ্ণ

piya bipashaশ্যামলবাংলা বিনোদন : রঙিন আলোর ঝলমলে পথ পাড়ি দিয়ে পা রেখেছেন সেলুলয়েডের পর্দায়। তবে তার শুরুটা হয়েছিলো মডেলিং দিয়ে। সময়টা ছিলো ২০১২ সাল। লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে।
তবে মাঝখানে কেটে গেছে বেশ কিছুটা সময়। তিনি প্রতিযোগিতায় যখন সেরা দশে পৌঁছে যান তখন কি মনে করে যেন ক্যাম্পেইন ছেড়ে চলে আসেন। তবে থমকে যাননি। পথ চলেছেন আপন মনে। এগিয়ে চলছেন নিজের লক্ষ্যে। পরবর্তীতে বিভিন্ন ব্রান্ডের মডেল হন। তবে তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় ইউনিলিভারের ভ্যাসলিন বিলবোর্ডের কাজটি। পিয়া অভিনয় করেছেন বেশ কিছু টিভি নাটকেও। তবে তাঁর লক্ষ্য লাখো দর্শক-ভক্তদের স্বপ্নের নায়িকা হওয়া।
আর এমনটাই স্বপ্ন বুনে যাচ্ছেন পিয়া বিপাশা। এ পথে চলছেন বেশ সাবধানী হয়ে। কারণ তিনি জানেন ভাবনাটা যত সহজেই আপন করে নেওয়া যায়। আর বাস্তবে রূপ দেওয়া আরও বন্ধুর। আর সে পথেই তিনি খেয়ালি মনে এগিয়ে চলছেন। বড় পর্দায় শুরুটা করেছিলেন ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে। এ ছবিতে অভিনয় করে তেমনভাবে আলোচনায় না আসতে পারলেও নিজের অভিনয়ের জায়গা জ্বালিয়ে নেওয়ার পথটা খুঁজে পেয়েছিলেন।
এদিকে বুলবুল বিশ্বাসের পরিচালনায় শাকিব খানের বিপরীতে রাজনীতি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ছবির শুটিং শুরু হওয়ার আগেই পরিচালক তাকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন, এমন অভিযোগ এনে ছবিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। এ নিয়ে জলঘোলা কম হয় নি।
সেসময় তার বক্তব্য ছিলো অনেকটাই এমন, বর্তমানে চলচ্চিত্রের পরিবেশ ভালো নয়। আর এ পরিবেশে ভালো পরিবারের মেয়েরা কাজও করতে পারবে না। আর এ কারণেই আমাদের চলচ্চিত্র দিন দিন পিছিয়ে যাচ্ছে। এমনও অনেক ছেলে-মেয়ে আছে যারা অভিনয়ে দক্ষ। শুধু তারা নিজেকে প্রমাণের একটি সুযোগের অপেক্ষায় রয়েছে। আর যারা আমার মতো যারা এগিয়ে আসছে, তাঁরা আবার পরিবেশের কারণে চলেও যাচ্ছে। যারা আমাদের দিকে তাকিয়ে ছিল, তাঁরাও আর চলচ্চিত্রে আসার সাহস পাবে না। অশ্লীল প্রস্তাবের এ বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সময় পার করেছেন পিয়া। তবুও লক্ষ্যে থেকেছেন অবিচল। দমে যাওয়ার পাত্রী নন তিনি। মাঝখানে কিছুটা সময় বিরতি দিয়ে রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘মনের রাজা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে এ ছবির কাজ নিয়েই যত ব্যস্ততা পিয়ার।
চলচ্চিত্রে অভিনয়ের কারণে ছোট পর্দার কাজ একেবারেই কমিয়ে দিয়েছেন। যার কারণে তাঁকে ছোট পর্দায় দেখা মেলা ভার। খুলনার মেয়ে পিয়া গতানুগতিক ধারায় চলতে কখনোই পছন্দ করেন না। সেটা হোক ব্যক্তিজীবন কিংবা পর্দায়। ব্যতিক্রমধর্মী কাজই তাঁর বেশি পছন্দ। যেখানে নিজেকে তুলে ধরা সম্ভব।
সদা হাস্যোজ্বল, প্রাণবন্ত পিয়া অভিনয়ের ক্ষেত্রে কখনও আন্তরিকতার কোন ঘাটতি দেখাতে চান না। কারণ দর্শকরা তাঁকে মনে রাখবে অভিনয় দক্ষতার কারণেই। অভিনয়ই তাঁর প্রাণ। তিনি এও বিশ্বাস করেন, একগাদা কাজ করে কি লাভ? যদি দর্শকই আমাকে না চিনে? আমার কাজ নিয়ে তাঁরা আলোচনা-সমালোচনা না করে। আর এ কারণে সংখ্যার থেকে গুণগত মানটার দিকে খেয়ালটা তাঁর বেশি।
পিয়ার কাছে প্রশ্ন ছিল, বর্তমানে তো চলচ্চিত্রে অনেক নতুন মুখ অভিনয় করছেন, এরমধ্য থেকে কিভাবে নিজেকে আলাদাভাবে দর্শকদের সামনে তুলে ধরবেন? পিয়ার সোজাসাপ্টা উত্তর, অভিনয়টা আমি উপভোগ করি। আমি আমার অভিনয় দক্ষতা দিয়ে একটু একটু করে সামনে এগিয়ে যেতে চাই। এক্ষেত্রে দর্শকদের ভালোবাসাটা বেশি করে চাই। তাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখলে আমাদের শ্রম সার্থক হবে।

Need Ads