ads

বুধবার , ৯ ডিসেম্বর ২০১৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৫৪ বোতল ভারতীয় মদসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০১৫ ১:১২ অপরাহ্ণ

atokঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত পথে পাচারকালে ৫৪ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। ৮ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে উপজেলা সদরের আব্দুল হাই এর ছেলে নবী হোসেন (২০) ও বারেক মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩)।
জানা যায়, ২৭ ব্যাটেলিয়নের হলদিগ্রাম সীমান্ত ফাড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোররাতে টহলরত অবস্থায় ১টি টিভিএস মোটর সাইকেলে করে ওই ২ ব্যবসায়ী ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ পাচারের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!