ads

সোমবার , ৩০ নভেম্বর ২০১৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আদিবাসীদের ভুমি অধিকার ও ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩০, ২০১৫ ৫:০০ অপরাহ্ণ

Adibashi Confarenceস্টাফ রিপোর্টার : কাগজ আছে বগলে, জমি নাই দখলে। আবার কাগজও আছে, দখলও আছে, কিন্তু ভুমি অফিসের লোকজন চক্রান্ত করে জমিটি অর্পিত সম্পত্তি করে রেখেছে। সরকার খ-তফসিল ভুক্ত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করলেও ভুমি অফিসের এক শ্রেনীর দালাল আর ঘুষখোর কর্মকর্তা-কর্মচারীদের কারণে পদে পদে হয়রানি হতে হচ্ছে। ২০/২৫ হাজার টাকার নীচে জমির খারিজ দিচ্ছেনা। নিজেদের জমি নিয়ে এভাবেই মনের খেদ, আক্ষেপ আর ক্ষোভের কথা জানালেন যুগ যুগ ধরে পাহাড়ে বসবাস করে আসা শেরপুরের আদিবাসী সম্প্রদায়ের অধিবাসীরা। তারা সকল জটিলতার অবসান করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন দ্রæত বাস্তবায়নের দাবী জানান।
শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা চার্চ সেমিনারী হলরুমে ২৯ নবেম্বর রবিবার আয়োজিত ‘আদিবাসীদের ভুমি অধিকার ও ভুমি ভাবনা’ শীর্ষক সেমিনারে তারা এসব কথা তুলে ধরেন। বেসরকারী উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর অ্যানভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট-আইইডি’র সহায়তায় নাগরিক সংগঠন জনউদ্যোগ, কালচারাল এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি এসডিসি) ও শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
এতে মুলপ্রবন্ধ পাঠ করেন শ্রীবরদী টিডবিøওএ সম্পাদক প্রাঞ্জল এম সাংমা। জনউদ্যোগ আহŸায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে হারিয়াকোনা ব্যাপ্টিস্ট মন্ডলীর সভাপতি পাস্টার এলিয়ো মৃ, হোসিও ¤্রং, বিহার জাম্বিল সহ আদিবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে গারো, কোচ, হাজং, বর্মন, রাজবংশী সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের অর্ধশতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!