ads

মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০১৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দুই অটোরিক্সা ছিনতাইকারী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৪, ২০১৫ ৪:০৪ অপরাহ্ণ

atok dঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে অটোরিক্সা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ নভেম্বর সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে উপজেলার বেলতৈল গ্রামের আব্দুল জলিলের ছেলে আশিক (১৮) ও মাটিয়াপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে মোহাম্মদ আলী (১৯)।
জানা যায়, আটককৃত দুই জনসহ ৫/৭ জনের একটি ছিনতাইকারী দল সোমবার সন্ধ্যায় শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর থেকে একটি অটোরিক্সা ভাড়া করে গজনী অবকাশ কেন্দ্রে যায়। অবকাশ কেন্দ্রে অটোরিক্সাটি রেখে চালক সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তরা পাহাড়ের ভেতর বেড়াতে যায় এবং এক পর্যায়ে অটোচালক সাইফুল ইসলামকে মারপিট করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে চম্পট দেয়। পরে ছিনতাইকারীরা অটোরিক্সাটি নিয়ে শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকায় বিক্রি করতে গেলে লোকজনের সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। ওই সময় শ্রীবরদী থানা পুলিশ অটোরিক্সাসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

Need Ads