ads

বুধবার , ১১ নভেম্বর ২০১৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর: পিটিআই

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৫ ১১:৩৭ পূর্বাহ্ণ

anup chatiaশ্যামলবাংলা ডেস্ক : ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফোরাম অব আসাম-এর (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে এ তথ্য জানানো হয়। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, বুধবার ভোরে বাংলাদেশ-ভারতের সীমান্তে একটি স্থলবন্দর দিয়ে তাকে হস্তান্তর করা হয়।
১৯৯৭ সালে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার লক্ষ্যে ১৯৭৯ সালে গঠিত হয় উলফা। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালায় সংগঠনটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads