ads

বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০১৫ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারি কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে সতর্কতা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ৫, ২০১৫ ৬:০০ অপরাহ্ণ

facebookশ্যামলবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারের পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৮ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এটি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে ওইসব তথ্য জানা গেছে।
ওই পরামর্শে বলা হয়, ‘ব্যক্তিগত’ অথবা ‘পেশার সঙ্গে সংগতিপূর্ণ নয়’—এমন বিষয়ে ফেসবুকে ছবি ও লিখতে পারবেন না সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। শুধু উদ্ভাবনমূলক ও সরকারি কাজের ইতিবাচক দিক নিয়ে লিখতে ও শেয়ার করতে পারবেন কর্মকর্তারা।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘ফেসবুকে সম্প্রতি সরকারি একজন কর্মকর্তা একটি ছবি পোস্ট করেন। ওই ছবি তাঁর পেশাগত অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’ এ নিয়ে কিছুটা সমালোচনার পরিপ্রেক্ষিতে গত মাসে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই সভার পরই ২৮ অক্টোবর ফেসবুক ব্যবহার সংক্রান্ত ওই পরামর্শ দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘মাঠ পর্যায়ের কোনো কোনো কর্মকর্তা ফেসবুকে একান্ত ব্যক্তিগত এবং নিজ কর্মের সঙ্গে সঙ্গতিহীন বিষয় শেয়ার করছেন। প্রশাসনের ভাবমূর্তির সঙ্গে এসব বিষয় সামঞ্জস্যপূর্ণ নয়। উদ্ভাবনমূলক, সরকারি কাজের ইতিবাচক দিক যা অন্যকে উদ্বুদ্ধ করবে এমন বিষয় ফেসবুকে শেয়ার করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা আবশ্যক।’

Shamol Bangla Ads

original

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads