ads

বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০১৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৫, ২০১৫ ৩:০৬ অপরাহ্ণ

Sherpur Pic 1স্টাফ রিপোর্টার : ‘প্রসব পরবর্তী পরিকল্পনা গ্রহণ করুন, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করুন’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে স্থানীয় মাতৃসদন সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ মজিবুল হকের সভাপতিত্বে এডভোকেসী সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবীর তালুকদার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম মিয়া, মাতৃসদনের তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান ও প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের আঞ্চলিক কর্মকর্তা রফিকুল ইসলাম, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। এডভোকেসী সভায় অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও ব্র্যাক, মেরীস্টোপসসহ বিভিন্ন এনজিও’র ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ৭-১২ নভেম্বর দেশব্যাপি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবাকেন্দ্রসহ এনজিও-প্রাইভেট সেক্টরের সকল সেবাকেন্দ্রে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে।

Need Ads
error: কপি হবে না!