ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০১৫ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জেল হত্যা দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৫ ৭:০২ অপরাহ্ণ

Zell Hotta Dibosh_ 03-শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে জেল হত্যা দিবস। এ উপলক্ষে ৩ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা। পরে বিকেলে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ের শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। পৌর আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর রহমান চান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, তাতিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহীদউল্লাহ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানি, অ্যাডভোকেট শহীদ উল্লাহ শাহী, আওয়ামী লীগ নেতা আবু সাইদ প্রমূখ। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন ও গ্রাম থেকে দলের ও অংগ সংগঠনের সভাপতি সম্পাদক, কর্মী সমর্থকরা অংশ গ্রহণে পৌর শহরের চৌরাস্তা মোড় কানায় কানায় ভরে যায়। এতে বক্তারা জাতীয় ৪ নেতা হত্যা প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রধান মন্ত্রীর বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads