ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৩তম প্রতিষ্ঠা উপলক্ষে র্যালী ও সমাবেশ করেছে জাসদ জেলা শাখা।
শনিবার দুপুরে আঠারো বাড়ী বিল্ডিং জাসদ জেলা কার্যালয়ের সামনে সংপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাসদ জেলা সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, জাসদ নেতা এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, এডভোকেট শিব্বির আহমেদ লিটন প্রমূখ।
পরে সমাবেশ শেষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




