ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ৩১ অক্টোবর শনিবার আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য একেএম ফজলুল হক। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু প্রমূখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




