ads

মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিক্ষিকার শ্লীলতাহানীর মামলায় শিক্ষক কারাগারে

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৩, ২০১৫ ২:১৩ অপরাহ্ণ

Karagar 1স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিকিা রেবেকা সুলতানা বকুলের দায়ের করা শ্লীলতাহানীর মামলায় সহকারী প্রধান শিক সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে আদালতে স্বেচ্ছায় আত্মসমপর্ণ করলে উভয় পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ৪ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় পাঠাগারে দু’জনই অবস্থান করছিলেন। ওই শিক্ষক দু’জনের মধ্যে পূর্ব থেকেই মনোমালিন্য চলছিল। এরই জের ধরে দু’জনের মধ্যে বাক-বিতন্ডা ও এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটলে অন্যান্য শিক্ষকরা গিয়ে দু’জনকেই নিবারণ করেন। ওই ঘটনায় শিক্ষিকা রেবেকা সুলতানা আহত হয়। আহত শিক্ষিকা রেবেকা সুলতানা ওইদিন বিকেলেই নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং পরদিন রাতে সাইফুলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনায় নালিতাবাড়ীজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার ঝড় বইছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!