ads

রবিবার , ১১ অক্টোবর ২০১৫ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা ফুটবল লীগের উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১১, ২০১৫ ৭:৩৮ অপরাহ্ণ

Sherpur-1স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে ১১ অক্টোবর রবিবার শুরু হয়েছে ‘শেখ কামাল নিটল টাটা শেরপুর ফুটবল লীগ-২০১৫’। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন কাকলী স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে উত্তরা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বড় জয় পায়। প্রথমার্ধেই তারা ৪ গোল দেয়। কাকলীর পক্ষে মিদুল রকি, সিরাজুল বাবু, তৌহিদ, সোহেল রানা, রাজিব ও বেলাল হোসেন একটি করে গোল করে। এর আগে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম প্রধান অতিথি হিসেবে ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএফএ সভাপতি আব্দুল ওয়াদুদ অদু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি সহকারী এএসপি সার্কেল মো. শাহজাহান, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, ডিএসএ সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সাধারন সম্পাদক মানিক দত্ত, সাবেক মেয়র গোলাম কিবরিয়া লিটন. ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল ছাড়াও লীগ কমিটি ও ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের লীগে নতুন তিনটি ক্লাবসহ মোট ১২টি ক্লাব অংশগ্রহণ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads