নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে ল্যান প্রকল্প অবহিতকরণ সভা এবং উপজেলা ব্যবসায়ী সংগঠনের সাথে প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। ১১ অক্টোবর রবিবার সকালে নকলা কৃষি নব কল্যাণ ব্যবসায়ী সমিতির আয়োজনে এবং ক্যাটালিস্ট ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ পার্টনারশীপ লোকাল এগ্রি বিজনেস নেটওয়ার্ক (ল্যান) প্রোগাম এর সহযোগিতায় পৌরসভা হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল আলম, ল্যান প্রকল্পের জেলা সমন্বয়কারি ফরহাদ হোসেন, স্থানীয় সংবাদকর্মী শাহাজাদা স্বপন ও জাহাঙ্গীর হোসেন, নকলা কৃষি নব কল্যাণ ব্যবসায়ী সমিতির সভাপতি বাছির মিয়া, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।




