ads

শনিবার , ৩ অক্টোবর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩, ২০১৫ ১০:০০ অপরাহ্ণ

atokশ্রীবরদী প্রতিনিধি : শ্রীবরদীতে ৩০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল ইমরান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২ অক্টোবর শুক্রবার রাতে পৌর শহরের রাধা গোবিন্দ মন্দির সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার চককাউরিয়া গ্রামের আক্তারুজ্জামান লিচু মাষ্টারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত ১২ টার দিকে পৌর শহরের রাধা গোবিন্দ মন্দির সংলগ্ন পাকা রাস্তা থেকে আব্দুল্লাহ আল ইমরানকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি সাতানী শ্রীবরদী মহল্লার তারা তালুকদারের ছেলে জাহাঙ্গীর আলমসহ অজ্ঞাত ৩/৪ জন পালিয়ে যায়। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!