ads

বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০১৫ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদেশি দূতাবাসের সতর্কতা জারি দুঃখজনক: প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩০, ২০১৫ ২:৪৬ অপরাহ্ণ

pm_press-briefing_শ্যামলবাংলা ডেস্ক : ঢাকায় ইতালির নাগরিক হত্যার কারণে বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘে বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখার আগের দিন বাংলাদেশের অর্জিত সাফল্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে তার সরকার। দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন ব্যাহত করার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ইতালির নাগরিক হত্যাকাণ্ড, জঙ্গিবাদের শঙ্কা, বাংলাদেশের রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একজন বিদেশি বাংলাদেশে মারা গেছেন। এটি অবশ্যই একটি দুঃখজনক ঘটনা। এই নিউইয়র্ক শহরেই আমাদের আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। তখন এখানকার সরকার ও কোনো দূতাবাস রেড অ্যালার্ট জারি করেনি। তবে বাংলাদেশে কেন বিভিন্ন দূতাবাস দিলো, সেটি আমরা জানি না’।
তিনি বলেন, ‘বাংলাদেশই শুধু নয়, এখন বিশ্বব্যাপী এমন সন্ত্রস্ত পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো জঙ্গিবাদে বিশ্বাস করি না। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানও আমরা চাই না’। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে বলে প্রধানমন্ত্রীর সন্দেহ।
তিনি বলেন, ‘দেশে একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী মানুষ পুড়িয়ে মারে। মানুষ হত্যা করে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়- এমন কিছু লোকতো বাংলাদেশে রয়েছে। তারাতো চাইবেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। সেই শ্রেণির লোকদেরই কর্মকাণ্ড এগুলো’। দেশে শরিয়া আইন প্রবর্তনের দাবি এবং ব্লগার হত্যা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের মর্যাদা নিশ্চিত করা আছে। যে ধর্ম মানে না, সে মানবে না। আল্লাহ, রসুল ও নবীকে নিয়ে কটাক্ষ গ্রহণযোগ্য হতে পারে না। দেশের ভাবমূর্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকে খেয়াল রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সফররত পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ বেশ কয়েকজন মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Need Ads