ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডালমিয়ার শেষকৃত্য সম্পন্ন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০১৫ ৪:১৯ অপরাহ্ণ

jagmohan-dalmiya_163595শ্যামলবাংলা ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদ্য প্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হয়। এরআগে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় কলকাতার ইডেন গার্ডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে (সিএবি)। জিনিউজ ও এবিপির প্রতিবেদনে বলা হয়, সিএবিতে শেষ শ্রদ্ধা নিবেদনের পর কেওড়াতলা মহাশ্মশানে ডালমিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়।
ডালমিয়ার মরদেহ যখন আলিপুরের বাড়ি থেকে সিএবি পৌঁছায় তখন সেখানে ছিলেন ডালমিয়াপুত্র অভিষেক ডালমিয়া, সৌরভ গাঙ্গুলি ও সিএবি কর্মকর্তারা। ডালমিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজ কলকাতায় আসেন রবি শাস্ত্রী, অনুরাগ ঠাকুর, শরদ পাওয়ার ও নীরঞ্জন শাহ। দেরিতে পৌঁছেন শ্রীনিবাসন৷ জগমোহন ডালমিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত পৌনে ৯টার দিকে মারা যান।
বোর্ড প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্নজনেরা।
১৯৭৯ সালে ভারতের ক্রিকেট বোর্ডে যোগ দেন জগমোহন ডালমিয়া। ১৯৮৩ সালে তিনি বোর্ডের কোষাধ্যক্ষ হন। এর আগেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন ডালমিয়া। পালন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্টের দায়িত্ব।

Need Ads
error: কপি হবে না!