স্টাফ রিপোর্টার : ‘সবাই দাঁড়াবে সবার পাশে, সুখ সমৃদ্ধি আসবে চাষে’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে স্থানীয় কৃষি ব্যবসায়ী নেটওয়ার্ক স্থাপন সংক্রান্ত বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে। জেলা কীটনাশক ব্যবসায়ী সমিতির আয়োজনে ১৭সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের রঘুনাথ বাজার হোটেল আয়সার সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা। সভায় ‘ক্যাটালিস্ট-হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ পার্টনারশীপ’ প্রকল্পের আওতায় লোকাল এগ্রি-বিজনেস নেটওয়ার্ক (ল্যান) প্রোগ্রাম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমন্বয়কারী ফরহাদ হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-প্রকল্প কর্মকর্তা রফিকুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কমৃকর্তা আমিনুল ইসলাম, জেলা কীটনাশক ব্যবসায়ী সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ। এ সভায় সদর উপজেলার ৫০ জন কীটনাশক ও কৃষি পণ্য ব্যবসায়ী অংশগ্রহণ করেন। পরে স্থানীয় উপজেলা কীটনাশক ব্যবসায়ী ব্যবসায়ী সংগঠনের সাথে ল্যান প্রকল্প কর্মকর্তাদের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।




