হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদম ও লামায় কোন ভাবেই থামছে না সাইবার অপরাধ। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নারীদের বিভিন্ন ভূয়া নাম ও ছবি ফেইসবুক পেইজ চালু করে ব্যঙ্গ ও অশ্লীল ভাষায় বিভিন্ন বক্তব্য পোস্ট করছে। আর এসব ব্যঙ্গ ও অশ্লীল বক্তব্যের আক্রমন থেকে বাদ পড়ছেন না প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য, সরকারী কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা। আর এতে বিভিন্ন পেশার মানুষের মাঝে ভূল বুঝাবুঝি থেকে শুরু করে হামলা মামলার ঘটনাও ঘটছে।
এমনই দুইটি ভূয়া ফেইসবুক’র বিরদ্ধে লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক ইত্তেফাকের লামা প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিন। যার লামা থানার ডায়েরি নং ২১৮/১৫। “এলডিপি পারভিন” ও “সাবিহা মেহেতাজ” নামক দুইটি ফেইসবুকের নাম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে ফেইসবুক চালু করে বিভিন্ন ব্যক্তির নাম ব্যঙ্গ করে ও অশ্লীল বক্তব্য লিখে পোস্ট করে সম্মানহানী ও এলাকায় সাম্প্রদায়িত উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় ওই দুই ফেইসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে।
একইভাবে আলীকদমেও মুক্ত মানব, আলীকদমের সংবাদ ছাড়াও আরো বেশ কয়েকটি পেইজ। লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ভূয়া ফেইসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইটিতে অভিজ্ঞ থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাশকে নির্দেশ দিয়েছেন তিনি।
সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন সাধারণ ডায়েরির অভিযোগে বলেন, “এলডিপি পারভিন” নামক একটি আইডির প্রোফাইলে তার মোবাইল নম্বর ব্যাবহার করে ভূয়া (ফেক) ফেইসবুক চালুকরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নামে অশ্লীল ও কুরূচীপূর্ণ বক্তব্য ফেইসবুক পেইজে পোস্ট করেছে। একই ভাবে “সাবিহা মেহেতাজ” নামের অপর একটি ফেইসবুকে লামার বেশ কয়েক জন সাংবাদিকের নাম বিকৃত ভাবে উপস্থাপন এবং ব্যাক্তিগত চরিত্র হনন করে বিভিন্ন সময় অশ্লীল বক্তব্য পোস্ট করে সম্মানহানী করা হয়েছে। এছাড়াও সমাজের কিছু গন্য মান্য ব্যাক্তির বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে এসব ফেইসবুক থেকে।
লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, লামা উপজেলায় সম্প্রতি ভূয়া ফেইসবুকে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অশ্লীল বক্তব্য ও ব্যঙ্গ করা আশঙ্কা জনকভাবে বেড়ে গেছে। এতে করে সমাজে একে অন্যের প্রতি বিশ্বাস ও আস্তা হারিয়ে ফেলছে। একই ভাবে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামও ােভ প্রকাশ করেন। তিনি ভূয়া ফেইসবুক ব্যবহারকারীদের সনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানান।
লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির গত সভায় সাইবার অপরাধ এবং ভূয়া ফেইসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ওসি লামা থানাকে নির্দেশ দেওয়া দেন।




