ads

বুধবার , ১২ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোণার ৭ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খবর টি পড়েছেন : ৩৩৪
নেত্রকোণার ৭ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ict11শ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোণা পুর্বধলা উপজেলার ৭ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ ১২ আগস্ট বুধবার সকালে এ পরোয়ানা জারি করেন। এরপর দুইজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এরা হচ্ছেন পুর্বধলার বারহা গনকপাড়া গ্রামের আবদুর রহমান (৬৮) এবং সুনাইকান্দি গ্রামের আহমদ আলী (৭২)।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাবিনা ইয়াসমীন খান মুন্নী সমকালকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে একাত্তরে ডা. হেম সুন্দর বাগচী হত্যা, নির্যাতন, লুটসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধের সময় এরা উপজেলার বিভিন্ন এলাকায় স্বাধীনতার পক্ষের লোকদের বাড়িতে নির্যাতন, অগ্নিসংযোগ ও লূটপাট চালায় বলে অভিযোগ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিশ্ব হাতি দিবস পালিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads