স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ও সাবেক এজিপি শহরের রঘুনাথ বাজার মহল্লার বাসিন্দা প্রবীণ আইনজীবী মো. খলিলুর রহমান (৭৩) ৩০ নভেম্বর রবিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ জোহর শেরপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বাদ আসর স্থানীয় তেরাবাজার মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা এবং নালিতাবাড়ী উপজেলার রূপ নারায়ণকুড়া ইউনিয়নের সিংগারপাড় গ্রামে তৃতীয় জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। এছাড়া তাঁর স্মরণে আইনজীবীগণ আদালতের সকল কার্যক্রমে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকেন।
তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।




