ads

শনিবার , ২৯ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদেশি মন্ত্রীরা খালেদাকে ক্ষমতায় বসাতে পারবে না : সৈয়দ আশরাফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০১৪ ৯:৪৫ অপরাহ্ণ

ashraf_28খুলনা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতার জন্যে এখন বিদেশিদের কাছে হাত পেতে বসে আছেন। কিন্তু কোনো বিদেশি শক্তিই তাঁকে ক্ষমতায় বসাতে পারবে না। তিনি ২৯ নভেম্বর শনিবার দুপুরে খুলনা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। হাজারো নেতা-কর্মীর সরব উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে নগরীর সার্কিট হাউজ ময়দানে দীর্ঘ প্রায় ১০ বছর পর শনিবার ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের বিষয় ইঙ্গিত করে তিনি আরও বলেন, ওই দু’জনের ছবি দেখে মনে হচ্ছে বিএনপি নেত্রী ক্ষমতার জন্য হাত পেতে বসে আছেন। ওই মন্ত্রীরা তাঁকে ক্ষমতায় বসাতে পারবেন না। সদ্য বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনাও এ দেশের নির্বাচন বানচাল ও শেখ হাসিনাকে ক্ষমতার বাইরে রাখার জন্য অনেক চেষ্টা-তদবির করেছেন। তিনি তা পারেননি, পারবেনও না।
সৈয়দ আশরাফ বলেন, ভারতে মোদি সরকার ক্ষমতায় আসায় তারা খুব উৎসাহিত হয়েছিলেন। তাতে কাজ হয়নি। মনমোহন সরকারের চেয়েও মোদি সরকার আওয়ামী লীগকে বেশি পছন্দ করেন। তিনি বলেন, মেয়াদ পূর্তির এক সেকেন্ড আগেও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো যাবে না। তাই এসব চিন্তা বাদ দিয়ে বিএনপির নেত্রীর উচিত আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া, যাতে অন্তত তাদের জামানত রক্ষা হয়।
দলের মহানগর সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি। বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাবেক মন্ত্রী ড. আব্দুল রাজ্জাক এমপি, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, খুলনা জেলা সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।

Need Ads