ads

শনিবার , ২৯ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অভ্যন্তরিন কোন্দলে যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় আ’লীগের আহবায়কসহ ১০ নেতা-কর্মী আহত : প্রতিবাদে সড়ক অবরোধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৯, ২০১৪ ৫:০০ অপরাহ্ণ

Sherpur Barikedঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : অভ্যন্তরিন কোন্দলের জের ধরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সশস্ত্র হামলায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ওই হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই হামলাকারীরা আওয়ামী লীগ অফিসের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং সশস্ত্র মহড়া দিতে থাকলে উপস্থিত দলীয় নেতা-কর্মীসহ উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জনতা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ওয়ারেজ নাঈমসহ গুরুতর আহত নেতা-কর্মীদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে নাঈম সমর্থক দলীয় নেতা-কর্মীরা শেরপুর-ঝিনাইগাতী সড়কের জোলগাঁও নামকস্থানে রাস্তা ব্যারিকেড দিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুরসহ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর-ঝিনাইগাতী, শেরপুর-নন্নী ও শেরপুর-নালিতাবাড়ী ভায়া তিনানী সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ থাকে। এছাড়া দিনভর কয়েকটি এলাকায় গাছ ফেলে রাস্তায় ব্যারিকেডে অবস্থান নিয়ে থাকে দলীয় সমর্থকরা। অন্যদিকে উপজেলা সদরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মহড়া দিতে দেখা যায়। নিরাপত্তার জন্য আওয়ামী লীগ অফিসের সামনে ও জোলগাঁও মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Shamol Bangla Ads

জানা যায়, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ কয়েক নেতার বিরুদ্ধে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ নানাবিধ অভিযোগে দীর্ঘ প্রায় একযুগ পূর্বে হওয়া কমিটি ভেঙ্গে দিয়ে শেরপুর জেলা আওয়ামী লীগ ৯ আগস্ট এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে আহবায়ক ও আমিরুজ্জামান লেবুকে যুগ্ম আহবায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা দেয়। এতে পদবঞ্চিত নেতা-কর্মীরা অসন্তুষ্ট হয়ে পড়ে। স্থানীয় সংসদ সদস্যের আনুকুল্যে থাকা নানা অভিযোগে অভিযুক্ত কয়েক নেতাসহ পদবঞ্চিতদের একটি অংশ নবগঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। ওই অবস্থায় আহবায়ক কমিটি উপজেলার ৬৩টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়ন কাউন্সিলের কাজ সম্পন্ন করে এবং ৪ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে। অন্যদিকে পুরাতন কমিটির অনেকেই নতুন কমিটিতে উঠে আসতে না পেরে আহবায়ক কমিটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। তারা উপজেলা কাউন্সিলের যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদকে সভাপতি প্রার্থী হতে উদ্বুদ্ধ করে আসছিল। এ নিয়ে ২৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা যুবলীগ এক বৈঠকে মিলিত হয় এবং প্রার্থীতা ঘোষণা দিয়ে যুবলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসে গিয়ে অবস্থান নেয়। দু’দিন ধরে ওই অবস্থান ধরে রাখে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে আওয়ামী লীগের আহবায়ক এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম দলীয় কার্যালয়ের সামনে পৌছামাত্র সশস্ত্র যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা তার উপর সশস্ত্র হামলা চালায়। এতে নাঈম সহ আওয়ামী লীগের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে নাঈম, হারুন-অর রশিদ, মজিবুর রহমান ও আব্দুস সামাদের অবস্থা গুরুতর। ওই ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে ওই ঘটনার জের ধরে শুক্রবার রাত থেকেই শেরপুর-ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী সড়কে নাঈম সমর্থকরা হামলাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভংচুর করে। শনিবার সকাল থেকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের জুলগাঁও, কোয়ারী রোড়, তেতুলতলা বাজার, আহম্মদনগর ও ঝিনাইগাতী উপজেলা সদরে সড়ক অবরোধ করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ নেতা-কর্মী এবং নাঈমের এলাকার লোকজন হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাস্তার উপর গাছ কেটে, গাছের গুড়ি এবং সিমেন্টের পিলার ফেলে যানচলাচলে প্রতিবন্ধিকতা তৈরী করে রাখে।

Need Ads