ads

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশীকে পিটিয়ে আহত করার ঘটনায় ক্ষমা চাইলো বিএসএফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৭, ২০১৪ ৭:১৪ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশীকে পিটিয়ে আহত করার ঘটনায় ক্ষমা চাইলো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দুপুরে বাংলাদেশি কৃষক ইজাজুলকে পিটিয়ে বিকেলে ক্ষমা চেয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ জন্য ক্ষমা চেয়েছেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গ্যেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দীপক থাপ্পা। দুপুরে কৃষক ইজাজুলকে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত এবং সাউন্ড গ্রেনেড ও গুলি বর্ষণের ঘটনায় জন্য এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বুধবার বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত দীর্ঘ এক ঘণ্টাব্যাপি সীমান্তের ৮০ ন¤॥^র মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ’র মধ্যে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন; চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়নের ঠাকুরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার। ভারতের পক্ষে ছিলেন নদীয়া জেলার চাপড়া থানার গ্যেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দীপক থাপ্পা। বৈঠকে এ ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা এবং দোষী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়।

প্রসঙ্গত: বুধবার দুপুরে একই সীমান্তে বিএসএফ বাংলাদেশের ভূ-খ-ে প্রবেশ করে জমিতে কৃষিকাজরত অবস্থায় ইজাজুলকে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এলে বিএসএফ পরপর তিনটি সাউন্ড গ্রেনেড ও তিন রাউন্ড গুলি বর্ষণ করে চলে যায়। বিজিবি তাৎক্ষণিকভাবে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিলে বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!