ads

বুধবার , ২৬ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিম্বাবুয়েকে ২৯৮ রানের টার্গেট দিয়েছে টাইগাররা : শুরুতেই মাশরাফির জোড়া আঘাত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৬, ২০১৪ ৫:৩৭ অপরাহ্ণ

bd_10শ্যামলবাংলা স্পোর্টস : স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের জন্য ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। ৮.১ ওভারের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। ব্রেন্ডন টেইলর ও মায়ার ব্যাট করছেন। জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অপর ব্যাটসম্যান টিমিসেন মারুমা কে ফিরিয়েছেন আরেক পেসার রুবেল হোসেন। মাশরাফির করা ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৯ রানে আরাফাত সানির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সিবান্দা। তিনি করেন ৯ রান। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে আবারও আঘাত হানেন মাশরাফি। এবার তার শিকার মাসাকাদজা। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেন ১২ রান। এরপর অষ্টম ওভারে রুবেলের বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টিমিসেন মারুমা। এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক। এছাড়া তামিম ও সাকিব দু’জনেই ৪০ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা ২টি এবং মাসাকাদজা, মাদজিবা ও কামুনগোজি একটি করে উইকেট পান। বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার আল আমিনের জায়গায় দলে এসেছেন শফিউল ইসলাম। জিম্বাবুয়ের একাদশে এসেছে ৩টি পরিবর্তন। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এরইমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের সুযোগ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads