উসিথোয়াই মারমা, বান্দরবান : বান্দরবানে ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উত্সব পালিত হয়েছে। আজ সকাল নয়টায় রাজবাড়ী মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এরপর একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গঁণে এসে শেষ করা হয়। এতে অনেক প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেয়।
দুপুরে বিদ্যালয় প্রাঙ্গঁনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, পাহাড়ে বৈশিষ্ট্য ধারণ করে যাতে অগ্রসর হতে পারে সরকার ইতিমধ্যে প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।




