ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেনে ফেন্সিডিল আটকের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে রেল পুলিশ ও বিজিবি’র দ্বন্দ্ব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২৫, ২০১৪ ৩:০৩ অপরাহ্ণ
ট্রেনে ফেন্সিডিল আটকের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে রেল পুলিশ ও বিজিবি’র দ্বন্দ্ব

শাহ্ আলম শাহী,দিনাজপুর : ট্রেনে ফেন্সিডিল আটকের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে রেলওয়ে পুলিশ ও বিজিবি’র মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার সকালে পার্বতীপুর রেল ষ্টেশনে ঘটে গেছে তুলকালাম কান্ড।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে,আজ মঙ্গলবার সকালে খুলনা থেকে আগত নীলফামারীগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী রেলষ্টেশনে এলে এসময় ২৯ ব্যাটালিয়ানের বিজিবি সদস্যরা ট্রেন তল্লাসীর জন্য ট্রেনে উঠে। এক পর্যায় ট্রেনে ডিউটিরত পুলিশের টিজি পার্টিও তল্লাসীর জন্য একই বগিতে উটে। পুলিশ তল্লাসীর সময় ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এসময় পুলিশ কনেষ্টবল সাদ্দাম হোসেন বিজিবি’র সদস্য রফিকুল ইসলামের শরিরে অবৈধ ভারতীয় মালামাল রয়েছে বলে জানালে ট্রেনে পুলিশ ও বিজিবি’র মধ্যে বাক-বিতান্ড হয়। বিজেবি’র সদস্য রফিকুল ইসলামের কাছে ৩৪ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিল পেলে তাকে পার্বতীপুর রেলওয়ে থানায় নিয়ে আসে। বিজেবি’র ২৯ ব্যাটালিয়ানের সিও সংবাদটি পেয়ে বিজিবি’র এডি মতিউর রহমানকে পাঠিয়ে দেয়। তিনি পার্বতীপুর রেল থানায় এসে রেল পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বিজিবি সদস্য রফিকুলকে নিয়ে চলে যায়। এ নিয়ে ট্রেন টিজি পাটির এএসআই নজমুল ইসলাম জানায়, ফুলবাড়ী রেল ষ্টেশনে তল্লাসী করে ফেন্সিডিলসহ বিজিবির ইউনিফরমে পকেটে ও শরীরের ভেতরে রাখার সময় বিজিবি’র সদস্যর সাথে পুলিশের তর্ক বিতর্ক হয়।পরে ফুলবাড়ী স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দেয়ায় ওই ফেন্সিডিলসহ বিজিবি’র সদস্যকে পার্বতীপুর রেল থানায় নিয়ে আসে টিজি পার্টি। এ ঘটনাকে কেন্দ্র করে পার্বতীপুর রেল থানায় জিডি করা হয়েছে বলে অফিসার ইনচার্জ এ,কে,এম, লুৎফর রহমান জানান।
এদিকে ট্রেন যাত্রীদের অভিযোগ, ট্রেনে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভারতীয় মালামাল পাচার করা হচ্ছে।

Shamol Bangla Ads

দিনাজপুরের শ্রীনিগমানন্দ আশ্রমে আবারও দুর্ধর্ষ চুরি

দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নুরপুর শ্রীনিগমানন্দ সারস্বত আশ্রমে আবারও দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।
চোরেরা সোমবার দিবাগত রাত আনুমানিক ২টায় আশ্রমের স্কুলের জানালার শিক কেটে ভিতরে ঢুকে আশ্রমের মন্দিওে প্রবেশ করে। তারা তালা ভেঙ্গে পূজার কাঁসা ও পিতলের আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরেরা ঠাকুর নিগমানন্দ ও অন্যান্য ঠাকুরের ছবি তছনছ করে যেখানে সেখানে ফেলিয়ে যায়। চুরি করা মালামালের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। আশ্রমের চুরির ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল, এ,এস,পি সার্কেল (বীরগঞ্জ) অসিত কুমার ঘোষ, কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বীশ কুমার সরকার, কাহারোল থানা তদন্ত কর্মকর্তা হরিদাস মহন্ত, এস,আই সোহেল ও এ,এস,আই নরেন দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে কাহারোল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগে ১০ মাস আগে ৫ ফেব্রুয়ারী ওই আশ্রমে দুর্ধর্ষ চুরি হয়। এলাকাবাসীর দাবী পর পর ২টি চুরি সংঘঠিত ঘটনাটি সঠিক ভাবে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবী জানান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads